কীভাবে বই প্রকাশ করতে হয় একজন নতুন লেখককে জেনে নিন

 আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে কিভাবে আমরা আমাদের নিজেদের লেখা বই প্রকাশ করতে পারি । কিভাবে পাবলিসারদের রাজি করানো যায় আমাদের বই প্রকাশ করতে । তাছাড়াও একটি বই থেকে কেমন উপার্জন হয় ইত্যাদি নানা প্রশ্ন আমাদের মনে সবসময় ঘুরতে থাকে। আজকে এই আর্টিকেলটিতে আমরা আপনাদের এই সব প্রশ্নের উত্তর তুলে ধরবো যার ফলে আপনারাও খুব সহজে আপনাদের বই প্রকাশ করে সকলের কাছে তা তুলে ধরতে পারবেন ।

অনেকেই ভাবেই বই প্রকাশ করা হয়তো অনেক কঠিন একটা কাজ । ব্যপারটা আসলে তা নয় । খুব সহজ কিছু পদক্ষেপের মাধ্যমেই আপনারা চাইলে আপনাদের বই প্রকাশ করতে পারেন । চলুন প্রথমেই জেনে নেয়া যাক একটি বই থেকে কি পরিমাণ টাকা উপার্জন করা সম্ভব ।

বই লিখে কতো টাকা উপার্জন করা সম্ভব ?      

বই থেকে সাধারণত রয়্যালিটি ইনকাম হয়। অর্থাৎ , যতোদিন আপনার বইটি বাজারে বিক্রি হবে আপনি ততোদিন একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ পাবলিসারদের কাছ থেকে পাবেন । ধরুণ আপনার একটি বই এর বিক্রয়মূল্য বাজারে ৩০০ টাকা । আপনার পাবলিশার আপনার বইয়ের জন্য রয়্যালিটি নির্ধারণ করেছে ৩০% ( রয়্যালিটি ২০/৩০% বা তার কম বেশি হয়ে থাকে সাধারণত ) । ধরুণ বাজারে আপনার বইটির ১০০ কপি বিক্রি হয়েছে । তাহলে আপনার বইয়ের মোট বিক্রয়মূলয় ৩০ হাজার টাকা। এখন এই ৩০ হাজার টাকার রয়্যালিটি ৩০% হলে আপনি পাবেন ৩০০০০×৩০% = ৯০০০ টাকা।

কাদের মাধ্যমে বই বাজারে প্রকাশ করতে হয়  ?    

বই প্রকাশ করার জন্য আপনাদের বিভিন্ন পাবলিসারদের খুজে বের করতে হবে । তারা মূলত আপনার বই প্রকাশ করে সাধারণ মানুষের কাছে পৌছে দিবে । আপনে তাদের ফেসবুক , গুগল বিভিন্ন মাধ্যমে খুজে পেতে পারেন । তাছাড়া প্রতিটি বইয়ে পাবলিসার এর নাম , ঠিকানা , ইমেইল ,ফোন নম্বর ইত্যাদি দেয়া থাকে। আপনারা চাইলে সেইসব ঠিকানা বা যোগাযোগ মাধ্যমের সাহায্যে তাদের সাথে যোগাযোগ করতে পারেন । আপনি তাদের দেওয়া ইমেইলে আপনার বই প্রকাশের আগ্রহের কথা জানাতে পারেন । ১০ জনকে আপনি মেইল করলে সর্বনিম্ন ৬/৭ জনের রেসপন্স অবশ্যই পাবেন । তারপর আপনার তাদেরকে কনভেন্স করতে হবে কেনো তারা আপনার বইটি প্রকাশ করবে ? আপনার বইয়ের বিশেষ্যত্য কি? এসব ভালোভাবে বুঝাতে পারলে তারা আপনার বইটি পড়তে চাইবে । আপনি তখন আপনার লেখা বইটি তাদের কাছে পৌঁছে দিবেন । আপনি চাইলে হাতে লিখে , ওয়ার্ড ,ডোকস , ইলাসট্রেটর ইত্যাদি ফর্মেটে তাদের কাছে আপনার বইটি জমা দিতে পারেন । তাদের বই ভালো লাগলেই আপনার কাজ শেষ । তারা সম্পূর্ণ বইটি  বিজয়তে কনভার্ট করবে । এরপর আপনার প্রয়োজন আপনার বইয়ের জন্য আকর্ষণিয় একটি কভার । কথায় আছে কভার একজন বই ক্রেতাকে আপনার বই কিনার জন্য সিদ্ধান্ত নিতে সাহায্য করে । প্রথম দেখায় ভালো লাগাটা মানুষ বেশি গুরুত্ব দেয় । আপনি যদি নিজে কভার তৈরি করতে না পারেন কোন সমস্যা নেই । এমন অনেকেই আছেন যারা খুব সুলভ মূল্যে আপনাকে অসাধারণ কভার তৈরি করে দিবে । অনেক সময় পাবলিশাররা নিজেই কভার তৈরির দায়িত্ব নিয়ে নেন । তাই কভার তৈরি  নিয়ে আপনাকে বেশি মাথা ঘামাতে হবে না । 

নিচে আপনাদের সুবিধার জন্য কিছু পাবলিসার এর নাম দেওয়া হলোঃ

অনন্যা
সময় প্রকাশন
আগামী প্রকাশনী
মাওলা ব্রাদার্স
ঐতিহ্য
অন্যপ্রকাশ
কাকলী প্রকাশনী
গতিধারা
সেবা প্রকাশনী ইত্যাদি । আরোও বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে ।      

বই প্রকাশ করতে নিজের টাকা খরচ করতে হয় ?      

দেখু্ন আপনি যখন প্রথম বই প্রকাশ করতে যাবেন আপনার বই অনেক পাবলিসার হয়তো প্রকাশ করতে নাও চেতে পারে । কারণ তারা আপনার লেখার মান নিয়ে অবগত নয় । রবিন্দ্রনাথ তার প্রথম বই নিজের টাকায় প্রকাশ করেছিলেন । পরে তার একটি বইও যখন বিক্রি যায়নি । পরে তিনি নিজে গিয়ে ছদ্মবেশে সেগুলো কিনে নেন । তাই প্রাথমিক ভাবে তাড়াতাড়ি কাজ আগানোর জন্য আপনাকে প্রথমবার কিছু অর্থ ব্যয় করতে হতে পারে। একবার আপনার বই সাড়া ফেললে এর পর পাবলিশার আপনাকে উল্টো খুজবে বই প্রকাশের জন্য । তবে আপনি কনভেন্স করতে পারলে কোন অর্থ ছাড়াই বই প্রকাশ করতে পারবেন । তা নির্ভর করবে আপনার লেখার মান , চাহিদার উপর । এইছিলো  একটি বই প্রকাশের জন্য প্রাথমিক কিছু নিয়ম।    

এছাড়াও একটি বই প্রকাশ করতে চাইলে আরোও নানা বিষয়ে জেনে নিতে হবে । যেমনঃ  বইয়ের ফর্মেট কেমন হতে হবে , কোন শব্দ ব্যবহার করা যাবেনা ইত্যাদি । এইসব নিয়ে বিস্তারিত জানতে আপনারা চাইলে 10 Minutes Scool এর ফ্রিতে How to Publish a Book কোর্সটি করে নিতে পারেন বিনামূল্যে ।

সবেশেষে নতুন লেখকদের উদ্দেশ্যে যারা বই প্রকাশ করতে চান তারা বেশি বেশি অনান্য লেখকদের বই পড়ুন । তারা কিভাবে বইটি লিখেছে পর্যবেক্ষণ করুন । চাইলে আপনারা পড়ে আসতে পারেন হুমায়ূন আহমেদের লেখা সেরা ১০ টি উপন্যাস।  

কিভাবে বই প্রকাশ করতে হয় ?

                                                                         

               

Post a Comment (0)

Ads

Ads